News Bangla 24 BD | ঝিনাইদহে হানাদার মুক্ত দিবসে র‌্যালী ও আলোচনা সভা - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ঝিনাইদহে হানাদার মুক্ত দিবসে র‌্যালী ও আলোচনা সভা


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ৬ ডিসেম্বর পাক হানাদার ও তাদের এদেশের দোসরদের হটিয়ে ঝিনাইদহকে শত্রুমুক্ত করে।
আজ এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযোদ্ধা ও জনতা একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে।

র‌্যালীটি শহরের স্থাণীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় পায়রা চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট এ সব কর্মসুচির আয়োজন করেন।

র‌্যালীতে জেলার ৬টি উপজেলা থেকে উপজেলা কমান্ডার, ইউনিট কমান্ডার, সহকারী কমান্ডারসহ মুক্তিযোদ্ধা ও জনতা অংশ নেয়। সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি এ্যাড, আজিজুর রহমানসহ অনেকে।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা মুক্তিযোদ্ধাদের নিয়ে সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ হয় মুক্তিযোদ্ধাদের। উল্লেখযোগ্য যুদ্ধের মধ্যে ছিল- বিষয়খালী যুদ্ধ, গাড়াগঞ্জ যুদ্ধ, শৈলকুপা থানা আক্রমণ, কামান্না, আলফাপুর ও আবাইপুরের যুদ্ধ।

এ সব যুদ্ধে ১ থেকে ১৬ এপ্রিল বিষয়খালী যুদ্ধে ৩৫ জন, ১৪ অক্টোবর আবাইপুর যুদ্ধে ৪১ জন, ২৬ নভেম্বর কামান্না যুদ্ধে ২৭ জনসহ ঝিনাইদহ জেলায় ২৭৬ মুক্তিযোদ্ধা শহীদ হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ