News Bangla 24 BD | জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে আরো একজনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে আরো একজনের মৃত্যু


সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত পটকা মাছ খেয়ে অসুস্থদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম শফাতুনন্নেছা (৫০)। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের তোবাং গ্রামের ওমর আলীর স্ত্রী । এ নিয়ে এ ঘটনায় শিশু সহ ৬জন মারা গেছেন।
এদিকে এক সাথে ৬জনের মৃত্যুর ঘটনায় নিহতদের গ্রামসহ জৈন্তাপুর উপজেলায় চলছে শোকের মাতম।
বুধবার সকালে দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে নিহত পরিবারের সদস্যদের দেখতে ও সান্তনা দিতে শতশত মানুষ ভীড় করছেন। একসাথে পরিবারের এতোজন সদস্যদের হারিয়ে বাকরোদ্ধ হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা।
এদিকে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিকেল টিম গঠন করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া অসুস্থদের ভেন্ডিলেশনের মাধ্যমে সারিয়ে তোলারও চেষ্ঠা চলছে।
বুধবার সকালে ওসমানী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিঞা জানান, পটকা মাছ খেয়ে বুধবার ভোরে আরো এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি জানান, শফাতুন্নেছাকে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। আজ ভোর রাতে ওসমানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তিনি জানান, এ নিয়ে ওসমানী হাসপাতালে এ ঘটনায় পাচ জন মারা গেছেন। আর রাগিব রাবেয়া হাসপাতালে মারা গেছেন আরো একজন। এনিয়ে মৃত্যের সংখ্যা দাড়ালো ৬ জনে।
উল্লেখ্য, মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে বিষাক্ত পটকা মাছ খেয়ে দুই পরিবারের দুই শিশুসহ ৬ জনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন চার জন।
নিহতরা হলেন- ওই গ্রামের মুন্সি মিয়ার ছেলে আবদুর রহিম (৬০), আবদুর রহিমের ছেলে সুলেমান (২৫) ও লোকমান হোসেন (২০), প্রতিবেশী প্রবাসী আনিসুল হকের পুত্র স্কুলছাত্র রাহিন আহমদ (৮) ও মনি বেগম (১০)। এছাড়া বুধবার ভোর রাতে তোবাং গ্রামের শফাতুনন্নেছা (৫০) নামে আরো এক মহিলার মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ