ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতে ক্লিনিকে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে ন্যাশনাল প্রাইভেট হাসপাতালে নিয়মিত ডাক্তার ও নার্স না থাকায় হাসপাতালের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছাদেকুর রহমান এ রায় দেন। এছাড়াও বারবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০টি স্যালোইঞ্জিন চালিত নসিমনকে আরো ৫ হাজার টাকা জরিমানা করেছে।
ইউএনও মো: ছাদেকুর রহমান সাংবাদিককে বলেন, অভিযোগ ছিল বারবাজারের ন্যাশনাল প্রাইভেট হাসপাতালে চিকিৎসার পরিবেশ, নিয়মিত ডাক্তার ও নার্স নেই। দুপুরে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে হাসপাতালে মালিক সদর উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, বারোবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০টি নসিমন করিমন আটক করে মালিকদের ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমান করা হয়।

আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
আগামী ১০ মে হাইকোর্ট প্র্যাকটিস সনদের লিখিত পরীক্ষা
যুদ্ধাপরাধের দায়ে বড়লেখার ৩ রাজাকারের ফাঁসি
ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সুপ্রিম কোর্ট বারের ভোটের পুনর্গণনার ফল ঘোষণা নিয়ে হাতাহাতি
সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়লো
শৈলকুপায় ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 