News Bangla 24 BD | ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
‘বিনা খরচে নিন আইনী সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের সামনে থেকে দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্দোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে বার ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেসময় জেলা ও দায়রা জজ মো: নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র মানুষ মামলা সংক্রান্ত কোন সমস্যা হলে সাথে সাথেই তারা যদি লিগ্যাল এইড অফিসে আসে তাহলে তাহের সকল সহায়তা বিনামুল্যে দেওয়া হবে। এক্ষেত্রে তারা কোন হয়রানীরও স্বীকার হবেনা। তাদের সকল খরচ সরকারই বহন করবে। উক্ত আলেঅচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহরে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জনাব মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ও সিও এনজিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ