রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্মম নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে মানবাধিকার ফোরাম ও অধিকার মঞ্চ।
ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের আহ্বায়ক আমিনুর রহমান টুকু, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এন এম শাহজালাল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, সোনা বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, উন্নয়ন ধারার হায়দার আলী, এইড এর আশাবুল হক, ওয়েল ফেয়ার এফোর্টস এর শরিফা খাতুন, আঞ্জুমান মফিদুল ইসলাম এর আশরাফুল ইসলাম, শোভার জাহিদুল ইসলাম, চিকিৎসক ডা: রেজা সেকেন্দার ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হাফিজুর রহমান।
এসময় বক্তারা, রোহিঙ্গাদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান। বক্তারা আরো বলেন, বার্মায় গনতন্ত্রের লেবাসে সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর যে মানবতা বিরোধী অপরাধ করছে তা আন্তর্জাতিক তদন্তের দাবী রাখে।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 