News Bangla 24 BD | জয়ললিতার শোকে নিহত বেড়ে ২৮০ - News Bangla 24 BD
News Head
 মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা

তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে নিহতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে শনিবার এক বিবৃতিতে নিহতদের ২০৩ জনের পরিচয় প্রকাশ করেছে। ৫ ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়ললিতার মৃত্যুর পর রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

চেন্নাই, ভেল্লোর, তিরুভেল্লোর, তিরুভান্নামালাই, কাদ্দালোর, কৃষ্ণগিরি, ইরোদ ও ত্রিপুর জেলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে নিহত ২০৩ জনের পরিচয় প্রকাশ করেছে এআইএডিএমকে।

মুখ্যমন্ত্রীর ভক্তদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে; নিহতদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে দলটি। এর আগে জয়ললিতার অসুস্থ ও পরে মৃত্যুর সংবাদে রাজ্যে অন্তত ৭৭ জনের প্রাণহানির তথ্য জানিয়েছিল এআইএডিএমকে। তবে বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে।

২২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাবেক অভিনেত্রী জয়ললিতা ৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন। এর পরদিন রাজ্যের তুমুল জনপ্রিয় এই মুখ্যমন্ত্রী মারা যান।

সূত্র : এএনআই।

এ বিভাগের অন্যান্য সংবাদ