শারিরীক ও বুদ্ধি বিকাশে ভিটামিন এ প্লাস জরুরী: ড. মোমেন
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় ঝরণা তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতি সংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মোমেন বলেন, শিশুদের শারিরীক ও বুদ্ধি বিকাশে সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। বিশেষ করে ভিটামিন এর অভাবে রাত কানা রোগ হয়। এই রোগ থেকে শিশুদের বাঁচাতে মা-বাবা সহ পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। ভিটামিন এ খাওয়াতে সবাইকে সহযোগিতা করতে হবে। সবার সম্মেলিত সহযোগিতার মাধ্যমে লক্ষ লক্ষ শিশু এ রোগ থেকে মুক্তি পাবে।
ঝরণা তরুণ সংঘের সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার মেয়র ও সংঘের উপদেষ্টা নিজাম উদ্দিন আল নিজাম, উপদেষ্টা আব্দুস সোবহান, হাজী মো: নুর মিয়া, সোয়েব আহমদ, মুক্তিযোদ্ধা আকলাসুর রহমান, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, আওয়ামীলীগ নেতা জাবেদ সিরাজ, সংঘের সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক মামুন আহমদ, সহ-সভাপতি সোহেল আহমদ, ইলিয়াছ আহমদ ইরাদ, সাবেক সভাপতি জায়েদ আহমদ চৌধুরী, কার্যকরী সদস্য শাকিল আহমদ, লোকমান আহমদ, মাছুম আহমদ, সদস্য ইমন আহমদ, মাহবুব খান মাছুম প্রমুখ।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 