News Bangla 24 BD | সিলেটে নববধূকে নিয়ে চম্পট : অতঃপর উদ্ধার - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

সিলেটে নববধূকে নিয়ে চম্পট : অতঃপর উদ্ধার


সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় বরযাত্রীবাহী গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে কনেকে অপহরণ করে একদল যুবক। পরে পুলিশ ওসমানী মেডিকল সড়ক থেকে অপহরণকারীকে আটক ও কনেকে উদ্ধার করে।

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তেমুখি পয়েন্টের শাফাতুল্লাহ ফিলিং স্টেশনের সামনে এ অপহরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জের জীবনপুর গ্রামের পকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথকে (২২) শুক্রবার বিয়ে করেন দিরাইর সুতারগাঁওয়ের রবিন্দ দেবনাথের ছেলে নিখিলেস দেবনাথ (২৭)। বিয়ের পর কনেকে নিয়ে আজ সন্ধ্যায় দিরাইর উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখি পয়েন্টে সাত-আটটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আসা অস্ত্রধারী যুবক তাদের গাড়ির গতিরোধ করে। এসময় বরকে অস্ত্রের মুখে জিম্মি করে কনেকে উঠিয়ে নিয়ে প্রাইভেট কারে করে শহরের দিকে চলে যায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে কনেকে নিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে ওসমানী মেডিকেল কলেজ সড়ক থেকে তাদেরকে কোতোয়ালী থানা পুলিশ আটক করেছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, আমরা নববধূ এবং অপহরণকারীকে আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ