News Bangla 24 BD | তুরস্কে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ - News Bangla 24 BD
News Head
 মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা

তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর খেলার মাঠের কাছে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২৭ জনই পুলিশ সদস্য আর বাকি দু’জন বেসামরিক নাগরিক।

শনিবারের ওই হামলার ঘটনায় আরো ১৬৬ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

ওই বোমার হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। সইলু জানিয়েছেন, বেসিকতাস ফুটবল স্টেডিয়ামের বাইরে প্রথমে গাড়িবোমা হামলা চালানো হয়।

ওই হামলার মাত্র ৪৫ সেকেন্ড পরেই মাকা পার্কের কাছে আরো একটি হামলা চালানো হয়। এক আত্মঘাতি পার্কে থাকা পুলিশ সদস্যদের মাঝখানে গিয়ে নিজেকে বোমা মেরে উড়িয়ে দেয়।

সইলু জানান, প্রশাসনের ধারণা পরপর দু’টি হামলার মধ্যে যোগসূত্র রয়েছে।

ওই হামলার পেছনে কে বা কারা দায়ী সে বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। তবে চলতি বছর ইস্তাম্বুল এবং অন্যান্য শহরে বেশ কিছু ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং কুর্দিশ যোদ্ধারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ