News Bangla 24 BD | চার্চের ছাদ ধসে প্রাণ গেল ৬০ জনের - News Bangla 24 BD
News Head
 মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা

নাইজেরিয়ায় একটি চার্চের ছাদ ধসে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

আকওয়া ইমব প্রদেশের উয়িওর দ্য রেইনার্স বাইবেল চার্চে শনিবার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় পুণ্যার্থীরা চার্চে উপাসনারত ছিলেন বলে প্রত্যক্ষদর্শী ও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

সরকারি কর্মকর্তারা জানান, ওই চার্চের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি। কর্মীরা দ্রুত এটি শেষ করার চেষ্টায় ছিলেন। কারণ এর স্থপতি আকান উইকসকে বিশপ হিসেবে বরণের কথা ছিল শনিবার।

গভর্নর উদম ইমানুয়েলসহ কয়েক শ লোক দুর্ঘটনার সময় চার্চের ভেতর ছিলেন। হঠাৎ করে ঢেউ খেলানো লোহার ছাদ ভেঙে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ইমানুয়েল ও উইকস বেঁচে যান।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৬০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। উদ্ধারকাজ শেষে মৃতের সংখ্যা বাড়তে পারে।

চার্চের নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন গভর্নরের মুখপাত্র একেরেতে উদহ।

তথ্যসূত্র : দ্য টেলিগ্রাফ

এ বিভাগের অন্যান্য সংবাদ