গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড: আহত অর্ধশতাধিক
গাজীপুর সিটি কর্পোরেশন সালনা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। অগ্নি কান্ডের সময় শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক আহত হয়েছেন।
সোমবার সকাল নয়টার দিকে এ অগ্নি কান্ডের গটনা ঘটে।
জানা গেছে, বিকন নিটওয়্যার নামের ছয়তলা ভবনের ওই কারখানার দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৯ জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ রফিক উদ্দিন সংবাদটি নিশ্চিত করে জানান, পৌছার আগেই শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 