News Bangla 24 BD | সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১ - News Bangla 24 BD
News Head
 মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা

সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১


ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিকের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাজি আলম নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দিবাগত রাতে রাজধানীর শাহআলী থানাধীন দিয়াবাড়ি এলাকা থেকে হাজি আলমকে গ্রেফতার করে র‌্যাব-৪।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ এর মেজর খুরশিদ জানান, ব্রিটিশ নাগরিক ডা. সুরাইয়া পারভীন পুরাতন ডিওএইচএস এলাকায় থাকেন। তার কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে নগদ অর্থ দাবি করে হাজি আলম নামে ওই ব্যক্তি। ডা. সুরাইয়া ভয়ে টাকা দিয়ে দেন।

পরে তিনি পুলিশ ও র‌্যাবে লিখিত অভিযোগ করলে বিষয়টির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৪। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে শাহআলীর দিয়াবাড়ি এলাকা থেকে হাজি আলমকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, সকাল ১১টায় কারওয়ান বাজারস্থ লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ