বৃহস্পতিবার সিলেট আসবেন খাদিজা
সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস বর্তমানে ঢাকার সাভারে সিআরপিতে চিকিৎসাধীন। তাকে হত্যাচেষ্টা মামলায় সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন। ইতিমধ্যেই আলোচিত এ মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।
আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী তারিখ ধার্য্য রয়েছে। ওইদিন আদালতে খাদিজাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন আদালত। রবিবার মামলার সাক্ষ্যগ্রহণের তারিখে এমন নির্দেশনা দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি মাহফুজুর রহমান।
তিনি জানান, আগামী বৃহস্পতিবার ধার্য্য তারিখে খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশনা দিয়েছেন আদালত। ওইদিন আদালতে খাদিজাকে হাজির করা হতে পারে। তবে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া হবে।
খাদিজার বাবা মাসুক মিয়াও একই কথা বলেছেন। তিনি বলেন, ডাক্তার ও আইনজীবীদের সাথে পরামর্শ করে খাদিজাকে আদালতে হাজির করা বা না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 