ঝিনাইদহে ভারতীয় এয়ারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ১৩ ভারতীয় ইয়ারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার রেলগেট থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো যশোরের চৌগাছা উপজেলার আন্দরিয়া গ্রামের মৃত আশরাফুলের ছেলে ইখতার উদ্দীন, একই গ্রামের আমিনুর রহমানের আসাদ আলী এবং আশাদুলের ছেলে জসিম উদ্দীন।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকে বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জানতে পারি সীমান্ত থেকে একদল অস্ত্র ব্যবসায়ী একটি মাইক্রো বাস গাড়িতে করে ভারতীয় ইয়ারগান নিয়ে অস্ত্র নিয়ে কালীগঞ্জে প্রবেশ করে।
এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রেলগেটে পৌছে তাদের মাইক্রোবাস আটক করে। এসময় গাড়িতে থাকা ১৩টি ভারতীয় ইয়ারগান উদ্ধার করা হয়। এ গুলো অবৈধভাবে নিয়ে আসার কারনে জড়িত ৩ জনকে আটক করা হয়।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 