সিলেটের চার চেয়ারম্যান প্রার্থী যে প্রতীক পেলেন
সিলেট জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। সোমবার সকালে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেন।
এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান (আনারস), অধ্যাপক এনামুল হক সরদার (কাপপিরিচ), প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহমদ লালা (ঘোড়া) এবং মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।
এদিকে, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধের পর একই স্থানে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হচ্ছে।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, সদস্য পদে ১০৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২৮জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে আজ প্রতীক বরাদ্ধ দেয়া হচ্ছে।’
তিনি আরও জানান, ‘আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন জেলার ১৫টি ওয়ার্ডের ১ হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 