র্যাব-৯ এর সফল অভিযান : সিলেটে প্রতারক চক্রের তিন সদস্য আটক
সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে প্রতারক চক্রের সদস্যরা প্রতারণার ফাদঁ ফেতে প্রতারণা করছে। বিভিন্নভাবে প্রতারক চক্র সাধারন ও নিরীহ মানুষকে প্রতারণার শিকারে পরিনত করে। ইদানিং এরূপ ভাবে প্রতারণা করছে একটি চক্র; যারা নকল স্বর্ণের বার দেখিয়ে আসল স্বর্ণের বারের কথা বলে সাধারন মানুষকে ঠকাচ্ছে। দীর্ঘদিন ধরে এমন একটি সংঙ্গবদ্ধ প্রতারক চক্র সিলেটের বিভিন্ন স্থানে নিরীহ এবং সরল বিশ^াসের ব্যক্তিদেরকে নকল স্বর্ণের বার দেখিয়ে টাকা নিয়ে প্রতারণা করত; তারা আসল স্বর্ণ বলে নকল স্বর্ণের বার বিক্রি করত। স্বর্ণের বার ক্রয়ের পরবর্তীতে প্রতারিত ব্যক্তি বাসায় গিয়ে দেখতে পায় তার নিকট স্বর্ণের বারটি সোনালি রং এর পিতলের তৈরি। একটি ব্যাগে বিশেষ কৌশলে মোড়ানো থাকে নকল স্বর্ণের বারগুলো। ১৩ ডিসেম্বর ২০১৬ ইং তারিখ র্যাবের গোয়েন্দা দলের অনুসন্ধানে জানা যায় যে, এরূপ একটি প্রতারক চক্র সিলেটে অবস্থান করছে এই সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল ১২৫০ ঘটিকার সময় সিনিয়র এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে এসএমপির কোতয়ালী থানাধীন কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কিন ব্রীজের সামনে থেকে ০১(এক)টি নকল স্বর্ণের বারসহ মূল প্রতারক চক্রের ০৩ (তিন) সদস্যকে আটক করে। আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা যথাক্রমে- রমজান আলী (৩৩), পিতা-হাসান আলী , গ্রামঃ বালুয়াপাড়া, থানা-গোরিপুর জেলাঃ ময়মনসিংহ। আংকার মিয়া (৩০), পিতা-সোনাপর আলী, গ্রাম-ঘোসগাও, থানা- জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ ও মোঃ রাজ্জাক মিয়া (২৮), পিতা-ইসহাক আলী, গ্রাম- উত্তর কুপিয়া, থানা- ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-মমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট। জিজ্ঞাসাবাদে প্রতারণার কৌশল সম্পর্কে জানা যায় যে, প্রতারক চক্রের ৩/৪ জনের একটি দল থাকে যাদের মধ্যে একজন রিক্সাচালকের ভূমিকায় থাকে এবং নিরীহ ও সাধারন মানুষকে টার্গেট করে যাত্রী হিসেবে নেয়। পরবর্তীতে কিছুদূর গিয়ে প্রতারক চক্রের অন্য সদস্যদের রিক্সায় উঠিয়ে নেয় এবং সুকৌশলে স্বর্ণের বারটি মাটিতে ফেলে দিয়ে বলে যে, স্বর্ণের বারটি পাওয়া গিয়েছে। এমন অবস্থায় এই যাত্রীদের সাথে এটি বিক্রি করতে দর কষাকষি করে স¦ল্প দামে বিক্রি করে, যা আসলে খুবই কৌশলে করে থাকে। এভাবে তারা আরো বিভিন্ন ভাবে প্রতারণা করে থাকে। সাধারন মানুষ আজ প্রতিনিয়ত এরূপ চক্রের দ্বারা প্রতারিত হচ্ছে-যা কোন ভাবেই কাম্য নয়। উদ্ধারকৃত নকল স্বর্ণের বার এবং গ্রেফতারকৃত আসামীদের এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 