রোহিঙ্গাদের ৭ নৌকা ফেরত পাঠালো বিজিবি
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই সাত নৌকাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল তারা।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, মঙ্গলবার ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের ৪টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই ৭টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এ সময় সীমান্তের টহলরত বিজিবির সদস্যরা অনুপ্রবেশকারিদের বাধা দেয় এবং মিয়ানমারে ফেরত পাঠায়।
তিনি আরো জানান, মিয়ানমার চলমান পরিস্থিতির পর থেকে ৩ শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকাকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে প্রতিহত করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সর্তকর্তা রয়েছে বলে দাবি করেন বিজিবির এই কর্মকর্তা।
এদিকে প্রতিদিন রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত দিলেও রাতে আধারে আইনশৃঙ্খলাবাহিনীকে ফাঁকি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 