News Bangla 24 BD | সিলেটে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

সিলেটের ওসমানীনগর উপজেলার মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাংচুর করে ও জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়ার মত ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে মিরপুর গ্রামের মুজেফর আলীর ছেলে হাফেজ নুরুল ইসলাম রাফি ও আরও ৩/৪ জন এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের অন্যতম আয়োজক আব্দুল কাইউম সাংবাদিকদের জানান, শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভার শেষ দিকে যখন অনুষ্ঠানের সভাপতির বক্তব্য চলছিলো, তখন হঠাৎ করেই স্কুলের পেছন দিক থেকে এসে রামদা ও লাঠি নিয়ে মঞ্চে হামলা চালায় স্থানীয় হাফেজ নুরুল ইসলাম রাফি ও আরও ৩/৪ জন। এসময় রাফি রামদা দিয়ে তাঁকে (প্রধান শিক্ষক) কোপ দেয়ার চেষ্টা করে। কিন্তু চেয়ার সামনে এনে তিনি কোপ প্রতিহত করেন ও নিরাপদ দূরত্বে সরে যান। এরপর হামলাকারীরা অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাংচুর করে ও জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেয়।

তিনি আরও জানান, রাফিকে চিনতে পারলেও অন্যদের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদেরকে চিনতে পারেননি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

এলাকাবাসী এই হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা আয়োজনের উদ্যোগ নিচ্ছেন বলে জানান তিনি।

ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ