News Bangla 24 BD | সিলেটে ফানুস আর আতশবাজিতে উদযাপিত হলো ৪৫ তম বিজয় দিবস - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

সিলেটে ফানুস আর আতশবাজিতে উদযাপিত হলো ৪৫ তম বিজয় দিবস


সিলেট মহানগরীর কাজিরবাজার সেতুর উপর বিজয়ের সন্ধ্যায় জমেছিল হাজারো মানুষের মিলনমেলা। একসাথে উড়ানো ৪শ’ ফানুসে আর বর্ণিল আতশবাজিতে উদযাপিত হলো বাংলাদেশের ৪৫ তম বিজয় দিবস। সাথে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গানও।

শুক্রবার সন্ধ্যায় ঘন্টাব্যাপী এই ফানুসগুলো উড়ানো হয়; পরে আরো আধাঘন্টা চলে আতশবাজির খেলা। কোন অপ্রীতিকর ঘটনাছাড়াই সম্পন্ন হয়েছে ব্যতিক্রমী আয়োজনটি।

তিল ধারনের ঠাই ছিলনা ব্রীজের দু’পাশে। শত শত তরুণ-তরুণী, শিশু-কিশোর এসেছিলেন ফানুসের উড়াউড়ি দেখতে।সামাজিক সংগঠন ‘বিজয় বাংলা’ গৌরবময় বিজয় দিবসকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।

সংগঠনের আহবায়ক শাহাদাত হোসেন টিংকু জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত কাজিরবাজার সেতুতে ৪শ’ ফানুস উড়ানো হয়েছে। ফানুসগুলোতে ছিল লাল-সবুজের আবহ। একইসাথে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এবং আতশবাজি।

প্রসঙ্গত, সামাজিক সংগঠন ‘বিজয় বাংলা’র সাথে যারা জড়িত তাদের মূল সংগঠন হচ্ছে ‘সিলেট ইয়াং লিডারশিপ ফোরাম’। এই ফোরাম মাদক, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ