News Bangla 24 BD | মুন্সিগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৪ - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

মুন্সিগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৪


মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাহার আলিফ (১৪) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে বাড়ির দক্ষিণের ইছামতি খালের পাড়ে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সন্ধ্যা ৬টার দিকে সিরাজদিখান থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত বাহার আলিফ উপজেলার শেখ মীয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের সৌদি প্রবাসী বাদল শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র থেকে জানা যায়, আলিফ শুক্রবার জুমার নামাজের আগে বাড়িতেই ছিল। এরপর আর তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখোঁজির এক পর্যায়ে বিকেল ৩টায় বাড়ির পাশে ইছামতি খালের পাড়ে স্থানীয়রা মরদেহটির পা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে জানা যায় সে বাহার আলিফ।

সিরাজদিখান থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল এ তথ্য নিশ্চিত করে আমার সংবাদকে জানান, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের সারা শরীরে ৩৮টি দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক পর্যায়ে তাকে কুপিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ