রাজধানীতে একই পরিবারের ৩ জনকে গুলি
রাজধানীর খিলক্ষেত থানাধীন ডেলনা গ্রামে এক ড্রেজার ব্যবসায়ীর গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর ৬টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুদু মিয়া (৫০), তার চাচাতো বোন ফাতেমা (৪৫) এবং ছেলে আবদুল আলিম (৩০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সুদু মিয়া জানান, রাতের আঁধারে তার মালিকানাধীন জমিতে ড্রেজার পাইপ বসান হামিদুর রহমান নামে এক ড্রেজার ব্যবসায়ী।
পরে শনিবার ভোরে বিষয়টি টের পেয়ে তিনিসহ গ্রামের আরো অনেকেই বাধা দিতে গেলে গুলি চালায় হামিদুর রহমান। এতে গুলিবিদ্ধ হন তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া তিনজনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল 