News Bangla 24 BD | শেষ ম্যাচটি জিতলেই সিরিজ জয় হবে বাংলাদেশের - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

শেষ ম্যাচটি জিতলেই সিরিজ জয় হবে বাংলাদেশের


শ্রীলঙ্কা সফরে গল টেস্টে হারার পর নিজেদের শততম টেস্ট জিতেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও এগিয়ে আছে। শেষ ওয়ানডেতে হারলেও হারবে না সিরিজ। কারণ দ্বিতীয় ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়।
তবে কলম্বোয় আগামীকালের ম্যাচটি নিয়ে চলছে আলোচনা। এই ম্যাচটি জিতলেই সিরিজ জয় হবে বাংলাদেশের। তাই অনেকের ধারণা স্বভাবতই বাংলাদেশ একটু চাপ অনুভব করছে।
কিন্তু মাশরাফি বিন মুর্তজা বিষয়টিকে ওইভাবে দেখেনই না। তার মতে, একটি একটি করে ম্যাচ ধরে এগোনোই তার দর্শন।
বাংলাদেশের এ অধিনায়ক বলেন, আমাদের সবাইকে এটা বুঝতে হবে, সারা পৃথিবীতে সবার জন্য দেশের বাইরের ম্যাচ কঠিন। আর এটাই বাস্তবতা। তবে বাংলাদেশ দল হিসেবে গড়ে উঠা তখনই হবে যখন আমরা দেশের বাইরে বেশিরভাগ ম্যাচ জিততে থাকব।
মাশরাফি শুধু নিজেদের খেলাটা খেলে যেতে চান। তার মতে, হয় রক্ষণাত্মক নয়তো আক্রমণাত্মক খেলতে হবে। আর ক্রিকেটে জিততে হলে রক্ষণাত্মক হয়ে খেলা যায় না। নির্ভার থেকে পরিকল্পনা অনুযায়ী খেলাটাই উচিত। তবে সব সময় চাইব, যেন আক্রমণাত্মকই খেলতে পারি।
প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরের পর আগামী মাসেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর করবে টাইগাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ