পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২২
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার শিয়া প্রধান এলাকার একটি বাজারে বোমা বিস্ফোরণে ২২জন নিহত ও ২০জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা একথা জানান।
এদিকে চিকিৎসকরা জানান, কুররাম জেলার রাজধানী পরাচিনারে এ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। সরকারি হাসপাতালের সার্জন মঈন বেগুম এএফপিকে বলেন, ‘পরাচিনার বাজারে শিয়া মতাবলম্বীদের একটি মসজিদের কাছে বোমা বিস্ফোরণে ২২জন নিহত ও আরো ২০জনের মতো আহত হয়েছেন।’
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা শহিদ আলী খান মসজিদের কাছে ঘটানো এ বোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এতে অনেক লোক আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা কত তা আমি এ মুহূর্তে বলতে পারছি না।’ -বাসস/রয়টার্স।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের 