আমিরাতে ক্লাব আল-ফুজিরাহয়ের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ম্যারাডোনা
সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় বিভাগের ক্লাব আল-ফুজিরাহয়ের নতুন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন লিজেন্ড দিয়েগো ম্যারাডোনা।
নিজের ফেসবুক পেজে ৫৬ বছর বয়সী এই তারকা ফুটবলার এ সম্পর্কে লিখেছেন, ‘এখন থেকে এটাই আমার নতুন পরিচয়।’
একইসাথে তিনি একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে ক্লাবের লাল-সাদা জার্সি হাতে তাকে দেখা যাচ্ছে, ১০ নম্বর জার্সিটির পিছনে ম্যারাডোনার নামও লেখা রয়েছে।
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টাইন জাতীয় ফুটবল দলের দায়িত্বে ছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। এরপর তিনি আরব আমিরাত ভিত্তিক ক্লাব আল ওয়াসেলে ২০১১ সাল থেকে এক বছর কাটিয়েছেন। বাসস।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণ উদ্বোধণ
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা
বাংলাদেশ প্রথমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করলো
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
৭ উইকেটে বাংলাদেশের জয়
সেমিফাইনালে আর্জেন্টিনা
ফ্রি ফায়ার গেমে ছাত্র ও যুবকরা, মেধাশুন্য হওয়ার আশঙ্খা বিশেষজ্ঞদের!
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ 