News Bangla 24 BD | চীন সীমান্তে ভারতীয় যুদ্ধবিমান নিখোঁজ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

চীন সীমান্তে নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমানের প্রতি গভীরভাবে নজর রাখছে বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রেন গুয়োচাং বৃহস্পতিবার এ কথা বলেছেন। খবর : এএফপির।

দুই দিন আগে চীন সীমান্তের কাছ থেকে দুই পাইলটসহ ভারতীয় বিমান বাহিনী বা আইএএফের সুখোই-৩০ যুদ্ধবিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বিমানটিকে খুঁজে বের করতে চীন সহায়তা করবে কিনা -এমন প্রশ্নের জবাবে কর্নেল গুয়োচাং বলেন,  ঘটনার প্রতি গভীরভাবে নজর রাখছে চীন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেন তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আগেই মন্তব্য করেছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছিলেন,  নিখোঁজ বিমানের বিষয়ে কিছুই জানে না বেইজিং। পাশাপাশি ‘দক্ষিণ তিব্বতের’ শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হয় এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। অরুণাচল প্রদেশকে ‘দক্ষিণ তিব্বত’ নামে অভিহিত করে চীন।

২৩ মে সকালে সুখোই-৩০ যুদ্ধবিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরই চীন সীমান্তবর্তী ভারতের অরুণাচল প্রদেশের আকাশে থাকার সময়ে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সম্বিত ঘোষ পরে সাংবাদিকদের বলেন, সকাল প্রায় সাড়ে ৯টায় অসমের তেজপুরের সালাইবাড়ি বিমানঘাঁটি থেকে নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে আকাশে উড়েছিল এটি। তিনি জানান, অরুণাচল প্রদেশের দৌলসাং এলাকায় পৌঁছানোর পরই বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ পর্যন্ত বিমানের দুই পাইলটেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ