News Bangla 24 BD | সাবান মেখে রোজ গোসল করছেন? - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

নিউজ ডেস্ক : আপনি রোজ গোসল করেন অনেকটা সময় ধরে। রোজ গায়ে দামি অথবা মাঝারি দামের সাবানও মাখেন? আপনি ভাবেন এর জন্য আপনার ত্বক কত ভাল থাকবে? আপনি কত সুন্দর এবং টানটান হয়ে থাকবেন অনেক বয়স পর্যন্তও।

তবে ইউরোপের চিকিৎসকরা একেবারে ভিন্ন সুরে কথা বলছেন। তাদের বক্তব্য, গোসল রোজ করছেন এটা খুবই ভাল। কিন্তু যে সাবান দিয়ে আপনি রোজ ঘসে ঘসে গা পরিষ্কার করছেন, চকচকে হচ্ছেন, সেটা কিন্তু মোটেই ভাল নয়।

সাবান মানেই খার। সেটা কম মাত্রা অথবা বেশি মাত্রা হতে পারে। কিন্তু রোজ আপনার শরীরে খার গেলে তা আপনার শরীরকে মোটেই চিরকাল ভাল রাখবে না। যার সুফল আজ টের পাচ্ছেন, তার অনেক বেশি কুফল কাল টের পেতে চলেছেন।

গোসলের সময় নিয়মিত সাবানের ব্যবহার করলে ভালোর চেয়ে খারাপই বেশি হয়। বিশেষ করে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানের ব্যবহারে এই ক্ষতি বেশি হয়।

অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান প্রখর ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানগুলো শরীরের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো প্রতিরোধ করা বা মেরে ফেলার পাশাপাশি উপকারীগুলোকেও প্রতিরোধ করে।

মেরিল্যান্ডের ডাইজেসটিভ সেন্টার ফর ওমেন ইন শেভি চেজের প্রতিষ্ঠাতা রোবেইন চাটকান বলেন, আমরা প্রতিদিন গা মেজে গোসল করি ব্রন ও একজিমা থেকে দূরে থাকতে। খুব ঘেমে যাওয়ার পরও প্রতিদিন পানি দিয়ে আলতোভাবে ধুয়ে পরিষ্কার করাই যথেষ্ট।

তিনি আরো বলেন, ময়লা রোগ তৈরি করে না। তবে ধীরে ধীরে ত্বকের ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে; যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই গোসল করা প্রয়োজন।

এ ছাড়া রোগ প্রতিরোধে নিয়মিত গরম পানি এবং সাবান দিয়ে হাত ধুলেও বেশি স্যানিটাইজার ব্যবহার না করাই ভালো বলে মত প্রকাশ করেছেন তিনি।

গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, অ্যান্টি ব্যাকটেরিয়াল জেল বিশ্বব্যাপী ব্যাপক ব্যবহারের ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোর চিকিৎসা করা এখন অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ছে। কারণ জীবাণুগুলো ওষুধ প্রতিরোধের ক্ষমতা তৈরি করে ফেলছে। অর্থাৎ এই ধরনের সাবানগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া নিধনের ওষুধ বা সাবানগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, জীবাণুগুলো নিজেদের মধ্যে শক্তি বাড়িয়ে ওষুধের কার্যক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে। এর ফলে এগুলোকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।

তাই প্রতিদিন সাবান বা অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার না করে কেবল পানি দিয়ে গোসল করাই ভালো বলে মতামত বিশেষজ্ঞদের। খবর: জি-নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ