News Bangla 24 BD | রমজানে রোজা না রাখায় জেলে যেতে হলো ধুমপায়ীকে - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

রমজানে রোজা না রাখায় জেলে যেতে হলো ধুমপায়ীকে


‘যদি তুমি রোজা রাখো, আর আমি খাই-তাতে কেন তোমার সমস্যা হবে?’ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে দাঁড়িয়েছিলেন তিউনিশিয়ার এক যুবক। এসময় তার হাতে ছিল জ্বলন্ত সিগারেট। কিন্তু বিধি বাম। রমজান চলাকালে তিউনিসিয়ায় প্রকাশ্যে ধুমপান করার কারণে ওই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। তবে এ ঘটনার নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
তিউনিশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিজের্তে শহরে এ ঘটনাটি ঘটেছে। ‘পাবলিক প্লেসে অভদ্র আচরণের’ দায়ে ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।এদিকে আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, আদালতের এমন রায় ব্যক্তিগত স্বাধীনতাকে ‘চরমভাবে ক্ষুণ্ন’ করেছে।
রমজান মাসেও যেন প্রকাশ্যে পানি ও খাবারদাবার গ্রহণ করা যায় এই দাবি আদায়ে রোববার বেশ কিছু মানুষ রাজধানী তিউনিসে বিক্ষোভ করে। প্রায় দুই সপ্তাহ আগে, জনসম্মুখে খাওয়ার জন্য চার ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
অ্যামনেস্টি বলছে, রমজান মাসে প্রকাশ্যে খাওয়া যাবে না বা ধুমপান করা যাবে না, এমন কোনো আইন তিউনিসিয়ায় নেই। ‘প্রত্যেকের অধিকার আছে তাদের নিজ নিজ ধর্মবিশ্বাস মেনে জীবন যাপন করার’ বিবৃতিতে বলছে অ্যামনেস্টি। বিবিসি বাংলা।
এ বিভাগের অন্যান্য সংবাদ