News Bangla 24 BD | আফগান বাহিনীকে ২ কোটি ৮০ লাখ ডলারের পোশাক দিয়েছে যুক্তরাষ্ট্র - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

আফগান বাহিনীকে ২ কোটি ৮০ লাখ ডলারের পোশাক দিয়েছে যুক্তরাষ্ট্র


নিজের দেশের করদাতাদের অর্থ থেকে আফগানিস্তানের সেনাবাহিনীর জন্য দুই কোটি ৮০ লাখ ডলারের পোশাক দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় দেশের অভ্যন্তরে ব্যাপক সমালোচনায় পড়েছে মার্কিন কর্মকর্তারা।
এক প্রতিবেদনে আফগান ন্যাশনাল আর্মির পোশাকে পেন্টাগনের অর্থ অপচয়ের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ইন্সপেক্টর জেনারেল জন সোপকো। তিনি বলেন, ‘আফগানিস্তানের মোট বনভূমি এর আয়তনের মাত্র ২ দশমিক ১ শতাংশ, সেখানে জংলি ছাপার পোশাক বানানো অযৌক্তিক। আফগান পরিবেশের সঙ্গে এই পোশাক কতটা মানানসই তা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
তিনি আরো বলেন, আফগানিস্তানের একজন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ২০০৭ সালে পোশাকের এমন নমুনা পছন্দ করেছিলেন। সতের পৃষ্ঠার ওই প্রতিবেদনে সোপকো লিখেছেন সাবেক আফগান প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিম ওয়ার্দাক মার্কিন সামরিক বাহিনীর পোশাকের ধরনই পছন্দ করেছেন।
আফগান সেনাদের জন্য অনলাইনে পোশাকের নমুনা যাচাই-বাছাইয়ের কাজে মন্ত্রী ওয়াদার্কের সঙ্গে থাকা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান যে তারা ওই সময় লিখেছিলেন, তিনি যা দেখেছেন, তা-ই পছন্দ করেছেন এবং কেনার অনুমতি দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সোপকো বলেছেন, ‘আমার উদ্বেগের বিষয়টি হলো, প্রতিরক্ষামন্ত্রী যদি বেগুনি কিংবা গোলাপি রং পছন্দ করতেন, তাহলে কী হতো? তাহলে কি আমরা কোনো প্রশ্ন না করেই সেনাদের জন্য গোলাপি পোশাক কিনতাম? এর কোনো মানে আছে?’ তিনি আরো বলেছেন, ‘আমরা ফ্যাশনের নামে করদাতাদের দুই কোটি ৮০ লাখ ডলার নষ্ট করেছি, কারণ ওই প্রতিরক্ষামন্ত্রী মনে করেছেন এই নকশাটি চমৎকার।’ বিবিসি।
এ বিভাগের অন্যান্য সংবাদ