তুরস্কের কৃষ্ণসাগর প্রদেশের আমাসিয়া এলাকায় শনিবার একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত পাঁচজন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়। খবর সিনহুয়ার।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, বাসটি দেশের বৃহত্তম নগরী ইস্তান্বুল থেকে কৃষ্ণসাগর প্রদেশের সামসুন নগরীর দিকে যাওয়ার সময় আমাসিয়ার মেরজিফন এলাকার কাছে রাস্তার বাইরে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কর্মী ও অ্যাম্ব্যুলেন্স পাঠানো হয়েছে এবং আহতদের আমাসিয়া ও মেরজিফনের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই 