News Bangla 24 BD | পদত্যাগ স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

পদত্যাগ স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী


দেশে ফিরে পদত্যাগ স্থগিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে জীবনের আশঙ্কার কথা চিন্তা করে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি।
হারিরি দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে দিনব্যাপী আলোচনার পরে বলেছেন, প্রেসিডেন্ট তাকে পদত্যাগের সিদ্ধান্তটি আরো আলোচনার খাতিরে স্থগিত রাখতে অনুরোধ করেছেন। অভিযোগ উঠেছিল সৌদি আরবের চাপে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হারিরি। তবে হারিরি এই অভিযোগ প্রত্যাখ্যান করেন।
হারিরি বলেন, আজ আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাখিল করেছি, তবে তিনি আরো আলোচনার খাতিরে সেটি স্থগিত রাখার অনুরোধ করেছেন। আমি তার অনুরোধে দায়িত্বশীল আলোচনার আশায় একমত পোষণ করেছি। হারিরি যোগ করেন, লেবাননের বিপদ ও চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমানে সবার ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি হিজবুল্লাহর দিকে ইঙ্গিত করে বলেন লেবাননের রাষ্ট্রীয় নীতি অনুযায়ী যুদ্ধ, বিদেশের লড়াই, আঞ্চলিক বিরোধসহ যেসব উপাদান আমাদের আভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ক্ষতিকর সেগুলো থেকে বিরত থাকার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।
লেবাননের শিয়া আন্দোলন হিজবুল্লাহ সিরিয়া ও ইরাকের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করার কথা স্বীকার করেছে, ফিলিস্তিনকে অস্ত্র সরবরাহের কথাও বলেছে। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও বাহরাইনের জঙ্গিদের অস্ত্র সরবরাহের বিষয়ে আরব লীগের অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। বিবিসি।
এ বিভাগের অন্যান্য সংবাদ