News Bangla 24 BD | পাকিস্তানে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, সেনা মোতায়েনের সম্ভাবনা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

পাকিস্তানে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, সেনা মোতায়েনের সম্ভাবনা


পাকিস্তানের রাজধানীতে ইসলামপন্থীদের বিক্ষোভ-সহিংসতা দমাতে রবিবার সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে। চলমান এই বিক্ষোভে ইতোমধ্যে ৬ জন প্রাণ হারিয়েছে।
এর আগে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের অবস্থান ধর্মঘট ভেঙ্গে দিতে চেষ্টা চালায়। শনিবারের ওই সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে। কয়েক সপ্তাহ ধরে এই ধর্মঘট চলছিল।  বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে যানবাহনে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে মারে। শনিবারের ওই সহিংসতায় অন্তত ছয় জন নিহত ও প্রায় ১শ ৯০ জন আহত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার শনিবার সন্ধ্যায় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যাপ্ত সৈন্য মোতায়েনের অনুমতি দিয়েছে। উল্লেখ্য, নির্বাচনী শপথ থেকে হজরত মুহাম্মদ (সা.) এর কথা বাদ দিয়ে আইনমন্ত্রী জাহিদ হামিদ ধর্ম অবমাননা (ব্লাসফেমি) করেছেন বলে অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে কট্টরপন্থী ইসলামি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক এই আন্দোলন চালাচ্ছে। এএফপি।
এ বিভাগের অন্যান্য সংবাদ