ভারতীয় দুই সেনার মারামারি, অতঃপর গুলি করে হত্যা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বান্দিপোরা জেলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র দুই সদস্যের মারামারির জের শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে গড়িয়েছে। মারামারির এক পর্যায়ে বিএসএফ সহকর্মী ফাঁড়ির হেড কনস্টেবল চন্দ্রভনকে গুলি করে হত্যা করে।
গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় পুলিশ জানিয়েছে। জেলা পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে। ভ্রাতৃঘাতী হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ এবং এরইমধ্যে হত্যাকারীকে আটক করা হয়েছে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনা জওয়ানদের মধ্যে আত্মহত্যা ও ভ্রাতৃঘাতী হত্যার ঘটনা কোনো অস্বাভাবিক কিছু নয়। গত জুলাই মাসে সেনাবাহিনীর এক সিপাহী উরি সেক্টরের এক মেজরকে পাঁচটি গুলি করে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা।এছাড়া, কাশ্মিরে মোতায়েন সেনাদের মধ্যে প্রায়ই আত্মহত্যার ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীতে বছরে একশর’ও বেশি আত্মহত্যার ঘটনা ঘটে থাকে।

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 