News Bangla 24 BD | জেরুজালেম নিয়ে মার্কিন উদ্যোগে চীন ‘উদ্বিগ্ন’
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জেরুজালেম নিয়ে মার্কিন উদ্যোগে চীন ‘উদ্বিগ্ন’


চীন বুধবার সতর্ক করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই অঞ্চলে উত্তেজনা বেড়ে যেতে পারে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং নিউজ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা ওই অঞ্চলে সম্ভাব্য উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন।’ হোয়াইট হাউজের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, খুব শিগগিরই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেবে বলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানিয়েছেন ট্রাম্প।
গতকাল মঙ্গলবার এক ফোনালাপে আব্বাসকে একথা বলেন তিনি। তবে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেননি ট্রাম্প। মার্কিন ওই কর্মকর্তাও জানান, এখনই তেল আবিব থেকে দূতাবাস সরানো হবে না। বুধবার এই বিষয়ে ট্রাম্পের বক্তব্য দেয়ার কথা রয়েছে। জেরুজালেমকে রাজধানী দাবি করে আসছে ইসরাইল আর পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায় দেশটির জনগণ। বিবিসি।
এ বিভাগের অন্যান্য সংবাদ