টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়ায়েরুল ইসলাম (ভিপি জোয়াহের) বলেছেন- সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।
সাক্ষাৎকারে তিনি আরোও বলেন, এই উন্নয়ন থেকে পিছিয়ে নেই আমাদের টাঙ্গাইল। টাঙ্গাইলের বিভিন্ন রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দিতে বর্তমান সরকার টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা
করে ইতিহাস সৃষ্টি করেছে বলে আমি মনে করি।
তিনি আরোও বলেন, দেশের আরও অনেক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। বাংলাদেশের এখন এগিয়ে যাবার সময়। দেশের অগ্রগতি দেখে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। নৌকার নেতা-কর্মী ও সমর্থকদের এসব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। মানুষের সেবায় কাজ করতে হবে।
তিনি আরোও বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন শুরু হয় ২০০৯ সালে। বিগত আট বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব সম্প্রসারণ ঘটেছে। প্রযুক্তিভিত্তিক তথ্য ও সেবা পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়। বিশেষজ্ঞরা তথ্যপ্রযুক্তিভিত্তিক এই অবিস্মরণীয় উন্নয়ন ও অগ্রগতিকে আখ্যায়িত করছেন ডিজিটাল রেনেসাঁ বা ডিজিটাল নবজাগরণ হিসেবে।
ভিক্ষাবৃত্তি অভিশপ্ত জীবন উল্লেখ করে তিনি বলেন, প্রত্যোকটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত জরুরী। ভিক্ষুকদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তারা ভিক্ষা না করে যদি সামর্থ অনুযায়ী কর্ম করেন তাহলে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়ন হবে। তাই প্রতিটি ভিক্ষুককে একটি নির্দিষ্ট পেশায় নিয়োজিত করার জন্য সরকারীভাবে সেফ জোনে নিয়ে এসে সহযোগিতায় প্রদান করা হবে।
তিনি আরোও বলেন, এই বিজয়ের মাসে ৭১’র রণাঙ্গনে যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি টাঙ্গাইলের জনসাাধারণকে জানাই বিজয়ের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের 