News Bangla 24 BD | ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন । - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।


 সোমবার (২২ আগস্ট) ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সিটি করপোরেশনের মেয়ররা স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন তাদের নামের পাশে উল্লিখিত পদের পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এটি অবিলম্বে কার্যকর করার কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ