শীতে ঠান্ডা পানিতে গোসল করবেন যে কারণে
শীত এলেই সবচেয়ে বেশি ভয় কাজ করে যে বিষয়টি নিয়ে সেটি হলো গোসল। সারাদিন যেমন-তেমন, গোসলের সময় এলেই যেন ভয়ে কাবু! কারণ হিম হিম এই আবহাওয়ায় পানিও ভীষণ ঠান্ডা হয়ে থাকে। তাই বলে তো গোসল না করেও থাকা যায় না। আর তাইতো শেষমেশ দ্বারস্থ হতে হয় গরম পানির। কিন্তু আপনি জানেন কি, ঠান্ডা পানিতে গোসল করার রয়েছে অনেক উপকারিতা। তাই একটু কষ্ট করে হলেও ঠান্ডা পানিতে গোসলটা সেরে নিন-
আরও পড়ুন: খাওয়ার পরেই ঘুমাতে যাবেন না যে কারণে
ঠান্ডা পানিতে গোসল করলে দেহের রক্ত প্রবাহমাত্রা বেড়ে যায়। ঠান্ডা পানির স্পর্শ পেলেই ত্বক সংকুচিত হয়ে আসে। কারণ এই সময় ত্বক কিছুটা তাপমাত্রা হারায়। ফলে রক্ত চলাচল কিছুটা ধীর গতিতে হওয়ার কারণেই রক্তচাপ বেড়ে যায় এবং শিরা-উপশিরায় দ্রুত গতিতে ধাবিত হতে থাকে।
ঠান্ডা পানি গায়ে ঢাললে শীত লাগে। এর কারণ হলো, ত্বক তার স্বাভাবিক তাপমাত্রা হারায়। বাইরের পরিবেশের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দেহ নিজেই তাপ উৎপন্ন করে। এর জন্য শরীরে সঞ্চিত কার্বোহাইড্রেট পোড়াতে হয়।
ঠান্ডা পানির স্নানে প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়।
পেশির ক্ষত নিরাময়েও সাহায্য করে কনকনে ঠান্ডা পানিতে গোসল।
আরও পড়ুন: পেইনকিলার খাওয়ার ক্ষতিকর দিক
ঠান্ডা পানি মুহূর্তেই দেহের সতেজতা ফিরিয়ে আনে। এতে অনিদ্রা রোগের উপশম হয়।
ঠান্ডা পানিতে গোসল করলে অনেক পুরনো ব্যথা হ্রাস পায়। দেহের অস্বস্তিকর উত্তেজনা প্রশমিত হয় এবং স্নায়বিক দুর্বলতা দূর হয়।

বৃষ্টিতে ভেজা অসুস্থতা এড়াতে কি করবেন
পিসিওএস থাকলে যে ভুল কখনোই করবেন না
ইফতারে রাখুন কাঁচা আম-দইয়ের স্মুদি
শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া বস্তাবন্দি নারীর পরিচয় ও খুনি শনাক্ত
নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার
ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়ার স্বরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শীতে ত্বকের যত্ন
ঢাকায় আগমন-বহির্গমন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ: আইজিপি 