News Bangla 24 BD | মাশরাফি সেরা নেতা, সাকিব অনেক অভিজ্ঞ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

মাশরাফি সেরা নেতা, সাকিব অনেক অভিজ্ঞ


বাংলাদেশ আসন্ন ত্রিদেশীয় সিরিজ খেলবে প্রধান কোচ ছাড়াই। ওয়ানডের অধিনায়ক ও সহ-অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের কাঁধে তাই বাড়তি দায়িত্ব। কদিন আগে বিসিবি সভাপতি তো বলেছেন, এই সিরিজে মাশরাফি-সাকিবই কোচ। দুজনেরই বাড়তি দায়িত্ব পালনের সামর্থ্য আছে বলে মনে করেন ইমরুল কায়েস।

শুক্রবার মিরপুরে অনুশীলনের ফাঁকে ইমরুল বলেন, ‘মাশরাফি ভাই সব সময় অনুপ্রাণিত করার জন্য, সব সময় তাতিয়ে দেওয়ার মতো কথা বলে, নেতা হিসেবে তিনি সেরা। কেউ ভালো করুক, খারাপ করুক, পাশে থাকে। আর সাকিব অনেক অভিজ্ঞ। বাইরে খেলে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করে, কী করলে আরো ভালো হয়। আমার মনে হয়, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ও উঠতি খেলোয়াড়দের জন্য ইতিবাচক।’

দক্ষিণ আফ্রিকা সফরে সবগুলো ম্যাচই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। তবে ইমরুল অতীত নিয়ে পড়ে থাকতে চান না। বাঁহাতি এই ব্যাটসম্যান তাকাচ্ছেন সামনে, ‘দেখুন যেটা হয়ে গেছে, চিন্তা করে লাভ নাই। যেটা অতীত সেটা অতীতেই থেকে গেছে। সামনের দিকে যে সিরিজগুলো আছে, ওইটা নিয়ে ফোকাস করা ভালো।’

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। ঘরের মাঠে হওয়ায় ত্রিদেশীয় সিরিজে ভালো করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ইমরুল, ‘সবাই জানে আমাদের কন্ডিশনে আমরা কেমন দল। এটা মুখে বলার থেকে কাজে করে দেখাতে পারি, তাহলে সেটাই ভালো হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ