News Bangla 24 BD | যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ২, আহত ১৮
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ২, আহত ১৮


যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের একটি উচ্চবিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় দুজন নিহত ও কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের একের পর এক ঘটে যাওয়া হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ বন্দুক হামলার ঘটনা।

কেনটাকি রাজ্যের গভর্নর জানিয়েছেন, বেনটন শহরে মার্শাল কাউন্টি হাই স্কুলে এ হামলায় ১৫ বছর বয়সি এক বালিকা ঘটনাস্থলে নিহত হয়েছে। ১৫ বছর বয়সি আরেক বালক হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী ১৫ বছর বয়সি এক ছাত্র। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্য পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে এই হামলার প্রায় ১৫ মিনিট পর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লাস শুরু হওয়ার আগে বিদ্যালয় প্রাঙ্গণে হামলাকারী একটি হ্যান্ডগান নিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী এই ছাত্র হত্যা ও হত্যা চেষ্টায় অভিযুক্ত হবে। এ ঘটনা তদন্তে সাহায্য করছে এফবিআই।

নিহত দুই শিক্ষার্থীর নাম জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে নিহত হওয়া ছাত্রীর নাম বাইলি হল্ট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করা ছাত্রের নাম প্রিস্টন কপ।

পুলিশ আরো জানিয়েছে, নিহত দুজনসহ মোট ১৪ জন শিক্ষার্থী গুলিতে আহত হয়েছে। হামলা থেকে বাঁচতে পালানোর সময় অন্যরা আহত হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটে থাকে। গত কয়েক বছরে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলা হয়েছে। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার উদ্যোগ নিলেও রক্ষণশীলদের তীব্র বিরোধিতার মুখে তা বাস্তবায়ন করতে পারেননি। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ আইন কঠোর করার বিরুদ্ধে।

এ বিভাগের অন্যান্য সংবাদ