সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ইস্টার্ন ঘৌতায় দেশটির সরকারি বাহিনীর চারদিনের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। খবর এএফপির।
বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলেও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট জানায়, সেখানে সরকারপন্থী কমপক্ষে ১০০ যোদ্ধা নিহত হয়েছে। জোটের কুর্দি মিত্রদের ওপর চালানো হামলা প্রতিহত করতে গেলে তারা প্রাণ হারায়।
এর ফলে দেখা যাচ্ছে, ওয়াশিংটন ও দামেস্কের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মার্কিন নেতৃত্বাধীন জোটের এ ধরনের হামলার কঠোর সমালোচনা করেছে মস্কো।
রাশিয়ার জাতিসংঘ দূত ভসিলি নেবানজিয়া বলেছেন, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক চলাকালে এ হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছেন।
পাল্টাপাল্টি হামলা চালানোর কারণে ইস্টার্ন ঘৌতার বাসিন্দারা আগের দিনের হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে তাদের দাফন করার এবং হামলায় আহতদের চিকিৎসা করানোর কোন সময় পায়নি। ইস্টার্ন ঘৌতা রাজধানীর পূর্বে অবস্থিত। ২০১৩ সালে অঞ্চলটি বিদ্রোহীরা দখল করে নেয়।সূত্র: বাসস

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 