News Bangla 24 BD | ফ্লোরিডায় ভালোবাসা দিবসে স্কুলে হামলা: নিহত ১৭
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ফ্লোরিডায় ভালোবাসা দিবসে স্কুলে হামলা: নিহত ১৭


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি হাইস্কুলে গতকাল বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) ১৯ বছরের এক তরুণ গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেছেন। পরে পুলিশ তাঁকে আটক করেছে। ওই তরুণকে স্কুলটি থেকে আগে বহিষ্কার করা হয়েছিল।

মিয়ামি থেকে ৭২ কিলোমিটার দূরের পার্কল্যান্ডে অবস্থিত মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে ওই সহিংসতার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। টেলিভিশনে সরাসরি প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, শিশুরা চিৎকার করতে করতে স্কুল ভবন থেকে বেরিয়ে আসছে। কয়েক ডজন পুলিশ ও জরুরি সেবাদাতা কর্মীরা ছড়িয়ে–ছিটিয়ে রয়েছেন।

গুলি চালানো ওই তরুণকে শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম নিকোলাস ক্রুজ। এর আগে ওই স্কুলে নিয়মশৃঙ্খলা ভাঙার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। ব্রডওয়ে কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল এ তথ্য জানান। ব্রডওয়ে কান্ট্রি স্কুলস সুপারিনটেনডেন্ট রবার্ট রুনসি এই পরিস্থিতিকে ভীতিকর হিসেবে অভিহিত করেন।

ইসরায়েল বলেন, কোনো রকম ধস্তাধস্তি ছাড়াই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন গুলি চালানো ওই তরুণ। এই ভয়াবহ ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না বলে মন্তব্য তাঁর।

স্কুল ভবনের ভেতরেই ১২ জনের লাশ পাওয়া যায়। দুজনের লাশ পাওয়া যায় বাইরে। একজনের লাশ পাওয়া গেছে রাস্তায়। দুজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী ও বয়স্করাও আছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি চালানোর ১৮তম ঘটনা এটি। এর মধ্যে আত্মহত্যাসহ অন্যান্য ঘটনাও আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ