News Bangla 24 BD | ‘ভাইরাল’ প্রিয়াকে জার্সি উপহার দিল শচীন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

‘ভাইরাল’ প্রিয়াকে জার্সি উপহার দিল শচীন


ছোট্ট একটা ক্লিপিংসে চোখের ইশারা, আর তাতেই বহু পুরুষ হৃদয়ে উঠল তুফান। রাতারাতি ভারতের ‘ন্যাশানাল ক্রাশ’ হয়ে ওঠা প্রিয়া প্রকাশ ভারিয়ার সঙ্গে সাক্ষাৎ হল স্বয়ং ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের। সেই মুহূর্ত টুইটারে নিজেই শেয়ার করলেন ‘ভাইরাল’ প্রিয়া।
শুক্রবার কোচির জহওরলাল স্টেডিয়ামে আইএসএল-এ কেরলা ব্লাস্টার্স ও চেন্নায়িন এফসি ম্যাচে ভিভিআইপি গ্যালারীতে শচীন টেন্ডুলকরের সঙ্গে বিশেষ সাক্ষাত হয় ইন্টারনেট সেনসেশন প্রিয়া ভারিয়ার। সঙ্গে ছিলেন মালায়ালম ফিল্ম ‘আরু আদার লাভ’-এর নায়ক রোশন রাহুল। ৷ক্রিকেট ঈশ্বরের পাশে বসে ফুটবল ম্যাচ দেখলেন এবারের ভালোবাস দিবসে পুরুষ হৃদয় তোলপাড় করে দেয়া প্রিয়া।
শচীনের পাশে বসে হলুদ জার্সি পড়ে কেরালা ব্লাস্টার্সকে সমর্থন করেন ‘ভাইরাল’ প্রিয়া। পরে শচীনের সঙ্গে কেরালা ব্লাস্টার্সের জার্সি তুলে ধরার ছবিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেন অষ্টাদশী। শচীন ও বলিউড তারকা অভিষেক বচ্চনের সঙ্গে সাক্ষাতের ভিডিও আপলোড করে নিজের মুগ্ধতার কথা লিখেছেন প্রিয়া। দর্শকরা ম্যাচে কোনও গোলের দর্শন না- পেলেও শচীন-প্রিয়ার দর্শনে মুগ্ধ হয়ে বাড়ি ফেরেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ