News Bangla 24 BD | মুক্তি পেলেন হাসান উদ্দিন সরকার
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

টঙ্গী সংবাদদাতা : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজীপুর-২ (টঙ্গী-সদর) আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বৃহস্পতিবার বেলা ২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার তিনি গাজীপুর আদালত থেকে জামিনলাভ করেন।

কারাগার থেকে মুক্তিলাভের পর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসান উদ্দিন সরকারের বড় ছেলে সরকার সাইফুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ঢাকা আলিয়া মাদ্রাসা আঙ্গিনায় স্থাপিত অস্থায়ী আদালতে ৮ ফেব্রæয়ারি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এরই অংশ হিসেবে গত ৬ ফেব্রæয়ারি হাসান উদ্দিন সরকারকে তার প্রতিষ্ঠিত একটি এয়াতিমখানা মাদরাসা থেকে আটক করে পুলিশ। পরে ওই দিনই টঙ্গী মডেল থানায় ১৬৫ জনের নামে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ১৫ ফেব্রæয়ারি তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়। হাসান সরকারের সাথে জিয়া পরিষদ নেতা আজিজুল হক রাজু মাস্টার, হাসান উদ্দিন লস্কর ও হাসান সরকার প্রতিষ্ঠিত আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন এয়াতিমখানার প্রধান উপদেষ্টা আবু আহমেদকেও গ্রেফতার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ