গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০১৮-১৯ সালের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচনে ২১ টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৬ টি পদে এ পরিষদ জয়লাভ করেছেন। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা সহ-সভাপতিসহ ৫টি পদে জয়লাভ করেছেন।
নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান-২ বিজয়ী হয়েছেন। এ প্যানেল থেকে নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি একেএম শারফুদ্দিন, কোষাধ্যক্ষ আরএম মনিরুজ্জামান মোল্লা, লাইব্রেরী সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান, অডিটর মোঃ সাইফুল ইসলাম সরকার রিপন, সাংস্কৃতিক সম্পাদক মীর মোঃ শাহনুর কবির জুয়েল, মহিলা সম্পাদিকা দিলোয়ারা খাতুন দিপু এবং সদস্য যথাক্রমে গোলাম রাব্বী, মোঃ জাকির হোসেন, মোসাঃ নাজনীন নাহার দীনা, নাদিম আহাম্মেদ শিমুল, মোঃ মনিরুজ্জামান রাজিব, রেজাউল করিম রেজা, মোঃ লুৎফর রহমান, মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল।
অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি পদে মোঃ আব্দুল হালিম-২ ও সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সোলায়মান মিয়া স্বপন এবং সদস্য পদে মোঃ এরশাদ হোসেন, মোঃ খোরশেদ আলী ও সুলতানা পারভীন জয়লাভ করেছেন।

আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
আগামী ১০ মে হাইকোর্ট প্র্যাকটিস সনদের লিখিত পরীক্ষা
যুদ্ধাপরাধের দায়ে বড়লেখার ৩ রাজাকারের ফাঁসি
ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সুপ্রিম কোর্ট বারের ভোটের পুনর্গণনার ফল ঘোষণা নিয়ে হাতাহাতি
সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়লো
শৈলকুপায় ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 