আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি
ভারতের মাটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের সিরিজে দুটি তিনদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দল।
আগামী ১০ মার্চ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। ১৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম তিনদিনের ম্যাচ। ১৮ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচ। এরপর ২৩, ২৫ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল : মোহাম্মদ পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), অমিত হাসান (সহ-অধিনায়ক), ফাইজ হাবিব খান অর্ক, প্রান্তিক নওরোচ নাবিল, মোহাম্মদ তাহসিন, সাজ্জাদ হোসেন, প্রিতম কুমার, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুন, শাহাদাত হোসেন, মোহাম্মদ রিসাদ হোসেন, ইফতেখার হোসেন, মেহেদি হাসান অনি, মেহেদি হাসান, আসাদুল্লাহ হিল গালিব ও তানজিম হোসেন সাকিব।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণ উদ্বোধণ
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা
বাংলাদেশ প্রথমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করলো
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
৭ উইকেটে বাংলাদেশের জয়
সেমিফাইনালে আর্জেন্টিনা
ফ্রি ফায়ার গেমে ছাত্র ও যুবকরা, মেধাশুন্য হওয়ার আশঙ্খা বিশেষজ্ঞদের!
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ 