News Bangla 24 BD | সেনেগালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৬, আহত ১৪
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সেনেগালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৬, আহত ১৪


সেনেগালের দক্ষিণাঞ্চলে বুধবার রাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও অপর ১৪ জন আহত হয়েছেন। দেশটির সরকার এক বিবৃতিতে একথা জানায়।

সেনা মুখপাত্র কর্নেল আবদৌ দিয়ায়ে জানান, হেলিকপ্টারটি মিসিরাহ’র একটি উপকূলীয় ম্যানগ্রোভ বনে বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ২০ আরোহী ছিলেন। উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এতে অপর ১৪ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

আহতদের কাওলাকের একটি আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এএফপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ