পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ফের ১৪ বছরের জেল লালুর
ভারতে পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে শনিবার ৪ বছরের কারাদণ্ড দিয়েছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। বিচারক শিবপাল সিংহ দুমকা ট্রেজারি মামলায় ৭ বছর এবং দুর্নীতি দমন আইনে আলাদাভাবে ৭ বছর কারাদণ্ডের নির্দেশ দেন লালুকে।
তবে, ২ দিন আগে অসুস্থ লালুপ্রসাদ রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস) এ ভর্তি হয়েছেন। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার এই শুনানি হয়। লালু আদালতে উপস্থিত না থাকলেও বাকি ১৮ জন অভিযুক্ত হাজির ছিলেন সেখানে।
বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এ কেলেঙ্কারির তিনটি মামলাতে আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন লালু। গত বছরের ডিসেম্বর থেকে তিনি বীরসা মুণ্ডা জেলে রয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।
এ বিভাগের অন্যান্য সংবাদ

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 