News Bangla 24 BD | বোকো হারামের হাত থেকে ১৪৯ নারী-শিশু উদ্ধার
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বোকো হারামের হাত থেকে ১৪৯ নারী-শিশু উদ্ধার


নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত থেকে ১৪৯ জন নারী ও শিশুকে উদ্ধার করেছেন। দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়।

রোববার এক বিবৃতিতে সেনা মুখপাত্র ওনেমা নোয়াচুকু বলেন, যেসব বন্দীদের মুক্ত করা হয়েছে তাদের মধ্যে ৫৪ জন নারী এবং ৯৫ জন শিশু।

ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে, উদ্ধার করা বন্দীদের বর্তমানে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার ইয়ারিমারি কুরা সম্প্রদায়ে বোকো হারামের একটি গোপন ঘাঁটিতে অভিযান চালিয়ে বন্দীদের উদ্ধার করা হয়। অভিযানের সময় সেনারা তিন জঙ্গিকে হত্যা করে এবং আরও পাঁচ সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়। তবে ওই নারী এবং শিশুদের কোন এলাকা থেকে অপহরণ করা হয়েছিল তা উল্লেখ করা হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ