News Bangla 24 BD | গাজায় বিস্ফোরণে ৪ জঙ্গি নিহত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

দুর্ঘটনাবশত ঘটে যাওয়া বিস্ফোরণে গাজায় জঙ্গিগোষ্ঠী দ্য ফিলিস্তিনি ইসলামি (পিআইজে) জিহাদের চার সদস্য নিহত হয়েছে। শনিবার ঘটে যাওয়া এ দুর্ঘটনার কথা সংগঠনটির পক্ষ থেকেই জানানো হয়েছে।

পিআইজে বলছে, গাজার দক্ষিণে রাফায় এ দুর্ঘটনা ঘটে। প্রস্তুতি নেয়ার সময় বিস্ফোরণে চারসদস্যের মৃত্যুতে সংগঠনটি শোকের কথাও জানিয়েছে।

গাজার স্বাস্থ্যমন্ত্রী ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাফায় ঘটনাস্থলে যে চিকিৎসকরা ছিলেন তারা বলছেন, বিস্ফোরণটি ইসরায়েল ঘটিয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলছেন, এ ঘটনার সাথে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই।

৩০ মার্চ ইসরায়েল সীমান্ত ঘেঁষে ফিলিস্তিনিদের আন্দোলন শুরুর পর থেকে ওই এলাকায় উত্তেজনা বেড়েছে। ফিলিস্তিনিরা প্রতিবাদমুখর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এর জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা মুখে পড়তে হয়েছে ইসরায়েলকে। তবে শনিবার সীমান্ত এলাকাটি শান্ত ছিল।

২০০৫ সালে ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্য ও বসতিদের সরিয়ে নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ