News Bangla 24 BD | ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ইন্দোনেশিয়ার মলুকা সাগর তলদেশে সোমবার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। তবে এ প্রাকৃতিক দুর্যোগে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন সংস্থা জানায়, কোতা তার্নাতের প্রায় ৮৫ কিলোমিটার উত্তরপশ্চিমে সাগর তলদেশের ৩৬.৫ কিলোমিটার গভীরে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোনো হুমকি নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০০৪ সালে সমুদ্র তলদেশে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামিতে আচেহ প্রদেশে এক লাখ ৭০ হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ