News Bangla 24 BD | গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি সভা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি সভা


টঙ্গী প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের বাসভবনে মঙ্গলবার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সিটি করপোরেশনের সাবেক বাসন, কোনাবাড়ি ও কাশিমপুর ইউনিয়ন এলাকার দলীয় কর্মীরা অংশ নেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, যুগ্ন সম্পাদক সোহরাব উদ্দিন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বসির আহমেদ বাচ্চু, জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাবেক কাশিমপুর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সরকার, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর-এর সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা সকল হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে অবতীর্ণ হওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেন। সভায় তৃণমূল নেতারা, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন ও বুলেটের জবাব ভ্যালটের মাধ্যমে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ